শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের সর্বস্ব পুড়ে ছাই, নিঃস্ব মুকুল
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১১:৪১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে গরু-ছাগল, নগদ টাকা ও ধান-চাউলসহ পরিবারের প্রায় সব সম্বল আগুনে ভস্মীভূত হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারটি একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা চর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা মুকুল চন্দ্র রায় (৩৫), পিতা মৃত গুরু চরন রায়, ঘটনার দিন বিকেলে চরাঞ্চলের জমিতে তামাক ক্ষেতে কাজ করছিলেন। এ সময় তার স্ত্রী অঞ্জনা রানী বাড়ির বসতঘর ও গোয়ালঘর তালাবদ্ধ করে পাশের পাড়ার একটি মন্দিরে যান।

সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটের দিকে বাড়িতে থাকা মুকুলের মা ও ছোট ভাইয়ের স্ত্রী দেখতে পান, তালাবদ্ধ ঘর থেকে দাউদাউ করে আগুন জ্বলছে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হলেও তাদের পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

এ ঘটনায় বসতঘর ও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ২টি গরু, ১টি ছাগল, নগদ ১২ হাজার টাকা এবং ধান-চাউলসহ প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন কৃষক মুকুল চন্দ্র রায়। তিনি বলেন, “আমার সব শেষ হয়ে গেছে। ঘর নেই, গরু নেই, সম্বল বলতে কিছুই রইল না। পরিবার নিয়ে এখন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি।”

স্থানীয়রা জানান, দরিদ্র এই কৃষক পরিবারের উপার্জনের প্রধান অবলম্বন ছিল গবাদিপশু ও কৃষিকাজ। অগ্নিকাণ্ডে তাদের বেঁচে থাকার শেষ সম্বলটুকুও হারিয়ে গেছে। তারা প্রশাসন ও সমাজের বিত্তবানদের কাছে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গঙ্গাচড়া   অগ্নিকাণ্ড   নিঃস্ব মুকুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close