রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
তর্ক হলেও জাতীয় স্বার্থে আমরা ঐক্যমত্য থাকবো : স্বরাষ্ট্রমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১২:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দল গুলোর মধ্যে তর্ক-বিতর্ক থাকলেও মতভেদের ঊর্ধ্বে গিয়ে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানান বিএনপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জাতীয় সংসদে আমাদের মধ্যে তর্ক হবে, বিতর্ক হবে, বহুমত হবে কিন্তু জাতীয় স্বার্থে আমরা ঐক্যমত্য থাকবো। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা জাতীয় সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করবো।’

রাজধানীর আবাহনী ক্লাব মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। উপস্থিত এনসিপির কেন্দ্রীয় ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অংশ নেন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এসময় অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো সংসদে আইন আকারে পাস করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এদিকে জুলাই সনদের কোনো বিষয় বাদ দেয়া উচিত হবে না বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার।

এনসিপির ৬টি আসনে জয়লাভ করাকে ১১ দলীয় জোটের প্রতি মানুষের সমর্থনের বড় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আগামীর সংসদ দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিশোধ হবে এবং অন্তর্বর্তী সরকারের যত আইন তারা পাস করেছে সংসদ সেটাকে অনুমোদন করবে সেই প্রত্যাশা আমরা রাখছি।’

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এনসিপির প্রতি যে আস্থা মানুষ প্রদর্শন করেছে, বাংলাদেশের একটি নতুন বিনির্মাণের লক্ষ্যে এনসিপির সাথে মানুষের আস্থা তারা এ ভোটের মাধ্যমে প্রমাণ দিয়েছে।’

এসময় দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের দাবি জানান নাহিদ ইসলাম।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  স্বরাষ্ট্রমন্ত্রী   এনসিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close