রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের প্রাণের সংগঠন ‘ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব’-এর উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলুর সভাপতিত্বে আয়োজিত এ ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান, মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা রেজাউল করিম, ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) উপজেলা সাধারণ সম্পাদক খোরশেদ আলম।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরামুল ইসলাম, সদস্য সচিব তাজুল ইসলাম মিঠু, শ্রমিক দলের সভাপতি আবু কাউছার, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ বাকি, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল কুদ্দুস ও গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ভূইয়া, ডা. মো. ইউনুস, দপ্তর সম্পাদক সজিব ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আতাউল রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ইমান হোসেন, নির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান এবং সদস্য সোহেল খান চৌধুরী ও উসমান ভূইয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।”

তিনি আরও বলেন, “সাংবাদিক ও প্রশাসন সমাজের দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রশাসন রাষ্ট্রের নীতিমালা বাস্তবায়ন করে, আর সাংবাদিকরা সেই কার্যক্রম জনসম্মুখে তুলে ধরেন। উভয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা ও দায়িত্বশীল সম্পর্ক থাকলে সুশাসন প্রতিষ্ঠা সহজ হয়। উন্নয়নমূলক কার্যক্রম, জনসেবা ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে সাংবাদিক ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব এ ধরনের আয়োজনের মাধ্যমে সম্প্রীতি ও সৌহার্দ্যের যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা প্রশংসনীয়।”

দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণপাড়া   প্রেসক্লাব   ইফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close