শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
কালাইয়ে স্বামীর হাতে স্ত্রী খুন
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ২:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খালেদা বিবি নামে এক গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (১ মার্চ) দিবাগত রাতে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খালেদা বিবি এলতা উত্তরপাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেন কালাই থানার তদন্ত কর্মকর্তা দীপেন্দ্রনাথ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল বাকি দীর্ঘদিন ধরেই তার স্ত্রীকে সন্দেহ করে আসছিল। সন্দেহের জেরে বিভিন্ন সময় পরিবারে কলহ লেগেই থাকত। তিনি বিভিন্ন অজুহাতে তার স্ত্রীর কাছ থেকে টাকা-পয়সা দাবি করতেন। টাকা না পেলে স্বর্ণের গহনা ও মোবাইল ফোন নিয়ে বিক্রি করতেন।

একইভাবে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে তার স্ত্রীর স্বর্ণের চেইন ও মোবাইল নিয়ে নেন। পরে বিষয়টি গ্রামের লোকজন জানতে পারলে পারিবারিক বৈঠকের মাধ্যমে স্বর্ণের চেইন ও মোবাইল খালেদা বিবিকে ফেরত দেওয়া হয়।

বৈঠক শেষে গ্রামবাসীরা স্থান ত্যাগ করলে স্বামী-স্ত্রী একসঙ্গে তাদের শয়নকক্ষে প্রবেশ করেন। পরে রাত আনুমানিক ৩টার দিকে সাহরি খাওয়ার জন্য বাসায় থাকা মৌসুমি কাজের লোক নিহতের স্বামীকে ডাকলে তিনি দরজা খুলে দ্রুত সেখান থেকে চলে যান। তখন কক্ষে গিয়ে খালেদা বিবিকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পাওয়া যায়।

পরবর্তীতে ঘটনা জানাজানি হলে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কালাই থানার তদন্ত কর্মকর্তা জানান, ঘটনা শোনার পর তারা ওই এলাকায় গিয়ে ঘরের ভেতরে খালেদা বিবিকে ওড়না প্যাঁচানো অবস্থায় পেয়েছেন। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কালাই   স্বামী   স্ত্রী   খুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close