শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ২:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রমজান উপলক্ষে যশোরের অভয়নগরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নওয়াপাড়া বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (১ মার্চ) সকালে এ অভিযান চালিয়ে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে লিটন নামে পাইকারি এক লেবু ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ধারায় লেবু ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

এ ছাড়া অন্যান্য আড়ৎদারদের পাইকারি মূল্য যাচাই করা হয়েছে, যাতে খুচরা বাজারের দামে তারতম্য না ঘটে। রমজান মাসব্যাপী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   অভিযান   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close