রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
কিস্তির টাকা চাওয়ায় বগুড়ায় এনজিও কার্যালয়ে হামলা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৩:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিস্তির টাকা চাওয়াকে কেন্দ্র করে বগুড়ায় ‘উদ্দীপন’ নামের একটি এনজিওর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় হাতুড়ি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই কর্মী আহত হয়েছেন। এ সময় কার্যালয় থেকে নগদ প্রায় দেড় লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ফুলতলা পাট বীজাগারের সামনে অবস্থিত এনজিও কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন প্রোগ্রাম অফিসার মো. হাসিনুর রহমান (৩৪) এবং ফার্স্ট ক্রেডিট অফিসার শিমুল আলী (২৭)।

উদ্দীপনের ফার্স্ট ক্রেডিট অফিসার রাজিয়া সুলতানা বলেন, “গত বছরের নভেম্বর মাসে খান্দার এলাকার নূর ইসলাম নাহিদের স্ত্রী মাহমুদা রহমান নামে এক গ্রাহক দুই লাখ টাকা ঋণ নেন। কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো কিস্তি পরিশোধ করেননি। বারবার কিস্তির জন্য তাগাদা দেওয়া হয়।”

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কিস্তি চাইতে গেলে নূর নবী নামে এক কর্মীকে মারধর করা হয়। পরে রাতে পরিকল্পিতভাবে তাদের কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় ভাঙচুরের পাশাপাশি কয়েকজন কর্মীকে বেধড়ক মারধর করা হয়। হামলাকারীরা কার্যালয়ে থাকা আনুমানিক দেড় লাখ টাকা নিয়ে যায় বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, “দুই থেকে তিনজন ব্যক্তি হঠাৎ কার্যালয়ে ঢুকে হামলা চালান। তারা হাতুড়ি ও চাকু দিয়ে দুই কর্মীকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তারা আহত হন। পরে কার্যালয়ের কম্পিউটার, চেয়ার ও টেবিল ভাঙচুর করা হয়।”

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে এখনো কাউকে আটক করা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   এনজিও   হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close