শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      
জাতীয়
অগ্নিঝরা মার্চ : গণহত্যা পেরিয়ে বিজয়ের পথে বাংলাদেশের অভ্যুদয়
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৩:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শুরু হয়েছে অগ্নিঝরা মার্চ। ১৯৭১ সালে ঘটনাবহুল এ মাসেই আসে পাকিস্তানের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের ঘোষণা। বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা চিরতরে শেষ করতে গণহত্যা শুরু করে হানাদার পাকিস্তানি বাহিনী। ২৫ মার্চ কাল রাত সাক্ষী হয় নৃশংস হত্যাযজ্ঞের।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যে দাবানলে পাকিস্তানকে পুড়িয়ে ছাই করে জন্ম হয়েছিল বাংলাদেশের, তার স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল মার্চ মাসেই।

১৯৭১ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ৩ মার্চ অনুষ্ঠিতব্য গণপরিষদ অধিবেশন স্থগিত ঘোষণা করেন। এরপরই বিক্ষোভে ফেটে পড়ে ঢাকা। প্রতিবাদে ২ ও ৩ মার্চ পালিত হয় হরতাল। ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) জাতির উদ্দেশে ভাষণ দেন শেখ মুজিবুর রহমান। যাতে আসে চূড়ান্ত লড়াইয়ের আহ্বান।
 
তবে, বাঙালিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা দমনে ২৫ মার্চ রাতে ভয়াবহ এক হত্যাযজ্ঞে মেতে ওঠে পাকস্তানি হানাদাররা। ইয়াহিয়া খানের নির্দেশে দেশজুড়ে একযোগে চালানো হয় নিরস্ত্র-নিরপরাধ বাঙালি নিধনের অভিযান।
 
পরে, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান। যাতে পাক হানাদারদের রুখে দাঁড়ানোর প্রেরণা পায় বাঙালি।
 
দীর্ঘ ৯ মাস চলে রক্তক্ষয়ী যুদ্ধ। ডিসেম্বরের ১৬ তারিখ লেখা হয় বিজয়গাঁথা। পৃথিবীর বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ায় বাংলাদেশ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অগ্নিঝরা মার্চ   গণহত্যা   বিজয়ের পথ   বাংলাদেশের অভ্যুদয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close