শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
লোহাগাড়া শিক্ষা ও সমাজ উন্নয়ন ফোরামের আত্মপ্রকাশ
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৩:৩২ পিএম আপডেট: ০১.০৩.২০২৬ ৩:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে লোহাগাড়া শিক্ষা ও সমাজ উন্নয়ন ফোরামের (এলইএসইউএফ) ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১ মার্চ) প্রধান সমন্বয়কারী সাবেত চৌধুরী নাবিলের অনুমতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাফওয়ান মোহাম্মদ আরমান, সহ-সভাপতি মনোনীত হয়েছেন মোর্শেদ আলম, সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমতিয়াজ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এইচ এম মাসুম।

এছাড়াও অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মানিক হাসান। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান।

কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আরও সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা সম্মিলিতভাবে লোহাগাড়ার শিক্ষা বিস্তার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রম পরিচালনায় কাজ করবেন।

নবগঠিত কমিটির নেতারা জানান, লোহাগাড়াকে একটি শিক্ষাবান্ধব ও মানবিক সমাজ হিসেবে গড়ে তুলতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

তারা স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সমাজ   উন্নয়ন   লোহাগাড়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close