শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
দেশজুড়ে
শিবগঞ্জে খেজুরের প্যাকেটে ইয়াবা, যাত্রী গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৩:৪৮ পিএম আপডেট: ০১.০৩.২০২৬ ৪:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় খেজুরের প্যাকেটের আদলে মোড়ানো ৬ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 
   
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভরিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃত শংকর চন্দ্র রায় (৫৭) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের শিংজানি গ্রামের বাসিন্দা।  
  
রোববার (১ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান। 
       
তিনি বলেন, ‘যাত্রীবাহী বাসে ইয়াবার চালান আনা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে ভরিয়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ‘আদিবা ক্ল্যাসিক পরিবহন’ বাসে তল্লাশি চালিয়ে জি-৩ নম্বর আসনে বসা শংকর চন্দ্র রায়ের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ইয়াবাগুলো একটি সাদা প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল। ব্যাগের ভেতরে স্কচটেপে মোড়ানো তিনটি পলিপ্যাকেট পাওয়া যায়। সেগুলোতে মোট ৬ হাজার ৯৫০টি কমলা রঙের ইয়াবা ট্যাবলেট ছিল।’

‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।’

কেকে/এসএ



আরও সংবাদ   বিষয়:  শিবগঞ্জ    খেজুর    ইয়াবা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close