সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
জাতীয়
চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রতিমন্ত্রী শরীফুল
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৪:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, ‘দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো অবস্থাতেই মব সৃষ্টি করে অযথা নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা করে হয়রানি করা যাবে না। যারা বিগত দিনে অন্যায়, অপরাধ, দুর্নীতি ও লুটপাট করেছে, তাদের বিচার করতে হবে।’

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের কুলিয়ারচরে বিভিন্ন সরকারি দপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।  

প্রধান অতিথির বক্তব্যে সভায় শরীফুল আলম আরও বলেন, ‘আমাকে ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে যে কোন বিষয়ে অভিযোগ করতে পারবেন। আপনাদের পরিচয়ের বিষয়ে গোপনীয়তা রক্ষা করা হবে। আপনাদের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে উপযুক্ত প্রমাণ ছাড়া আমাকে বিব্রতকর কোন অভিযোগ দেয়া যাবে না। আমরা এমন কোন কাজ করতে চাই না, যা নিয়ে সরকার বিব্রত হবে, দল বিব্রত হবে। জনগণের অধিকার নিশ্চিত করা হবে। এটাই হবে আমার প্রধান কাজ।’

‘আমি অনেক কষ্ট করে অনেক ত্যাগ তিতিক্ষার পর এই জায়গায় এসেছি। কোন ব্যক্তি বা গোষ্ঠির জন্য আমার অবস্থান নষ্ট হবে আমি তা মেনে নিবো না। সে আমার পরিবারের হোক, আত্মীয় হোক বা যে কেউ হোক তাকে ছাড় দেয়া হবে না। অন্যায়ের সাথে কেউ জড়িত হওয়া যাবে না। আমি সৎ ও ন্যায়ের পক্ষে থাকতে চাই। তাতে আমার সাথে কেউ থাকুক আর নাই থাকুক আমার দেখার কোন বিষয় না।’

তিনি বলেন, ‘ সমাজ থেকে মাদক ও ছিনতাইসহ নানা অপরাধ নির্মূল করে আইনশৃঙ্খলার উন্নতি করাই হবে আমাদের কাজ। বিগত সরকারের আমলে যা হয়েছে, সেটা আর করতে দেওয়া যাবে না। দলের নাম ভাঙিয়ে কেউ অন্যায় অপরাধ করলে আমি ছাড় দেব না।’

কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসানের সঞ্চালনায় সভায় শরীফুল আলম বলেন, ‘আমরা আইন নিজের হাতে তুলে নিবো না, অন্যায়কারীকে অন্যায়কারীই বলব। সে আমার আত্মীয় হোক বা যে কেউই হোক। প্রথমে আমরা তাকে বোঝাব না হয় কাউন্সিলিং করব। একটা পর্যায়ে যদি কথা না শুনে আইনের গতিতে আইন চলবে। সেখানে আমাদের কথা বলার সুযোগ নেই।’

‘আমাদের আইনের শাসন নাই, আমাদের ন্যায্য হিস্যা নাই। আমাদের অধিকার বিবর্জিত। সেই কারণে এই অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। আমরা সেই ইতিহাস ভুলে যেতে চাই। আমরা নতুন বাংলাদেশে ’৭১ আর ’২৪-’এর চেতনা ধারণ করে এগিয়ে যেতে চাই।’

সভার আগে উপজেলা পরিষদের চত্বরে আম গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী।

দিনব্যাপী সফরকালে শরীফুল আলম প্রথমে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নে গিয়ে ২০২৩ সালের ৩১ অক্টোবর বিএনপি ঘোষিত অবরোধ চলাকালে পুলিশের গুলিতে নিহত ইউনিয়ন কৃষকদলের সভাপতি শহীদ বিল্লাল হোসেন ও ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রেফায়েত উল্লাহর কবর জিয়ারত করেন। এ সময় তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। এছাড়া ২০১৪ সালে অবরোধ চলাকালে পুলিশের টিয়ারশেলের আঘাতে নিহত রামদী ইউনিয়ন যুবদলের সদস্য শহীদ হাসান আলীর কবর জিয়ারত করেন। সদ্য প্রয়াত কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাতের কবর জিয়ারত করেন তিনি।


আরও সংবাদ   বিষয়:  চাঁদাবাজি   ছাড় দেওয়া   প্রতিমন্ত্রী শরীফুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close