সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
জাতীয়
ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছি : প্রতিমন্ত্রী পুতুল
জ্যেষ্ঠ প্রতিবেদক, নাটোর
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৫:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘বিগত সময়ে মানুষকে দেখানোর জন্য অযথা খরচ করা হয়েছে। এখন এগুলো বন্ধ করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, দেশের একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে আমরা সরকার পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হয়েছি।’

রোববার (১ মার্চ) দুপুরে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলসের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মিলের শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন দাবির প্রসঙ্গে শারমিন পুতুল বলেন, ‘নর্থ বেঙ্গল সুগার মিলকে একটি সিস্টেমে নিয়ে এসে, সব অনিয়মকে নিয়মে পরিণত করে আখচাষি, শ্রমিক ও কর্মকর্তাদের মধ্যে একটি চমৎকার সমন্বয় করে মিলের যে প্রোডাকশন ক্ষমতা যে আছে, সে উৎপাদন ক্ষমতাকে আরও বাড়ানোর জন্য এবং একটি আধুনিক সুগার মিল তৈরি করার জন্য যা যা করা প্রয়োজন, তার উদ্যোগ নেওয়া হবে।’

মিলের অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া পেনশনের বিষয়ে তিনি বলেন, ‘অবসরপ্রাপ্ত কর্মচারীদের অনেকের এখন পর্যন্ত পেনশনের টাকা তাদের কাছে পৌঁছেনি। এই বিষয়টা ঈদের আগেই দেখা হবে। আমি চেষ্টা করব, ঈদের আগে হোক বা পরে হোক, দ্রুত যেন এই পেনশনের টাকা তাদের মাঝে পৌঁছানোর ব্যবস্থা করা যায়।’

প্রধান অতিথির বক্তব্য অনুষ্ঠানে ফারজানা শারমিন পুতুল আরও বলেন, ‘সুগার মিলে উৎপাদন ক্ষমতা আছে প্রতিদিন ১৫০০ মেট্রিক টন। যদি আমরা এটাকে সিস্টেমে নিয়ে আসতে পারি, প্রযুক্তি উন্নত করতে পারি, যদি আমরা এই সুগার মিলকে নতুন করে ঢেলে সাজাতে পারি, তাহলে আমাদের উৎপাদন ক্ষমতা বাড়তে পারে। উৎপাদন ক্ষমতা বাড়লে আমরা স্বনির্ভর হতে পারি।’

‘আমাদের যে মোলাসেসগুলো এখান থেকে উৎপাদিত হয়, এই মোলাসেস আমরা বিভিন্ন জায়গায় দিয়ে দেই। কিন্তু আমরা যদি আমাদের নিজেদের মোলাসেস নিজেরা ব্যবহার করে ডিস্টিলারি তৈরি করতে পারি, তাহলে আমাদের এই জায়গাটা আরও অনেক বেশি উন্নত হবে। আরও অনেক বেশি কর্মসংস্থান তৈরি করতে পারব।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু প্রমুখ।

অনুষ্ঠান শেষে শারমিন পুতুল উপস্থিত শ্রমিক ও কর্মকর্তাদের সঙ্গে সুগার মিল পরিদর্শন করেন। পরে বাগাতিপাড়া উপজেলায় পৌঁছালে থানা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার দেয়। এরপর প্রতিমন্ত্রী পুতুল বাগাতিপাড়া উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা   সরকার পরিচালনার দায়িত্ব   প্রতিমন্ত্রী পুতুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close