শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়ায় চার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৫:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিভিন্ন অনিয়মের দায়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের চারটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ মার্চ) দুপুরে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন অভিযানের নেতৃত্ব দেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

অভিযানে শহরের কুমারশীল মোড় ও লোকনাথ দিঘীরপাড় এলাকার একাধিক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়।

অভিযানে এক্স-রে টেকনোলজিস্ট ছাড়াই রোগীদের এক্স-রে করা, সেবার মূল্য তালিকা ও প্রয়োজনীয় কাগজপত্র যথাস্থানে প্রদর্শন না করা, অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে আলিফ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল, আয়াত ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল, স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথ কেয়ার এবং নাজ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল কর্তৃপক্ষকে মোট ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া   হাসপাতাল   ডায়াগনস্টিক সেন্টার   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close