শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
রাজনীতি
আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বাংলাদেশ কল্যাণ পার্টির শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৫:৪৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ কল্যাণ পার্টি। 

রোববার (১ মার্চ) গণমাধ্যমকে পাঠানো শোকবার্তায় দলটি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

দলের চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ ও মহাসচিব মোহাম্মদ আবু হানিফ স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়, ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের ওপর ব্যাপক হামলা এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতাসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের আগ্রাসী কর্মকাণ্ড আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি-স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।’

বিবৃতিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়, যাতে চলমান সহিংসতা বন্ধ হয়ে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়।

নেতৃদ্বয় বলেন, ‘মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ইতোমধ্যেই চরম অস্থিরতার সৃষ্টি করেছে। এই সংকট আরও গভীর হলে তার প্রভাব শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং পুরো অঞ্চল ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে পারে। বিশেষ করে পবিত্র রমজান মাসে এ ধরনের হামলা বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর মনে গভীর ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে।’

বাংলাদেশ কল্যাণ পার্টি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কার্যকর ও ন্যায়ভিত্তিক পদক্ষেপ গ্রহণের আহ্বান পুনর্ব্যক্ত করেছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আয়াতুল্লাহ খামেনির মৃত্যু   বাংলাদেশ কল্যাণ পার্টির শোক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close