শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কাপাসিয়ায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ছাত্রলীগের ব্যানার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৫:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে।
 
রোববার (১ মার্চ) ভোর রাতে ব্যানারটি টানানো হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা রকমের প্রতিক্রিয়া দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ব্যানারের ডান পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা এবং বাম পাশে শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদ ও সজীব ওয়াজেদ জয়ের ছবি সংযুক্ত রয়েছে।

ব্যানারে বাংলাদেশ ছাত্রলীগের কাপাসিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমির হামজার নামের উপরে লেখা রয়েছে — ‘দীর্ঘ ১৮ মাস পরে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন।’
   
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ‘ব্যানার টানানো হয়েছিলো। হতে পারে রাতের আঁধারে কেউ টানিয়েছিলো। আমি রাতে ওই দিকে রাউন্ডে ছিলাম, তখন চোখে পড়েনি। কোন এক ফাঁকে হয়তো টানিয়েছে। পরে আমি সকালে আবারো ঘটনাস্থলে গিয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ব্যানার পাইনি।’
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  কাপাসিয়া    আওয়ামী লীগ    ছাত্রলীগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close