রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কিশোরগঞ্জে বিদ্যালয় মাঠে দোকানঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৬:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে দোকানঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী। 
  
রোববার (১ মার্চ) সকালে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
 
মানববন্ধনে বক্তব্য রাখেন আবু সায়েম লিটন, নজরুল ইসলাম দুলু, আব্দুর রাজ্জাক, ওবায়দুর রহমান, এবি মালেক, শরিফুল ইসলাম প্রমুখ। 

বক্তারা জানান, নিয়মের তোয়াক্কা না করে বাণিজ্যিক উদ্দেশ্যে বিদ্যালয়ের প্রধান ফটকের দুই পাশে ৩০টি দোকানঘর নির্মাণ করেছে। লিখিত অঙ্গীকার দেওয়ার পরও কিছু শিক্ষক মোটা অংকের জামানতের টাকার লোভে শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৫ সালের প্রজ্ঞাপন উপেক্ষা করে প্রধান ফটক সংলগ্ন পূর্ব পাশে দোকান ঘর নির্মাণ শুরু করেন। 
    
তারা প্রশাসনকে দ্রত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। কোন ব্যবস্থা নেয়া না হলে বুলডোজার কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন তারা।  
   
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, ‘বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে স্থাপনা নির্মাণের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ    বিদ্যালয়    প্রতিবাদ    মানববন্ধন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close