শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা মনির হোসেন
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৬:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন বিস্ফোরক মামলার আসামি হিসেবে কারাগারে থাকা উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মনির হোসেন ও তার ছোট ভাই আওলাদ হোসেন। 

রোববার (১ মার্চ) দুপুরে মুনসেফেরচর গ্রামের ঈদগাহ মাঠে তার বাবার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। 

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। দাফন শেষে পুলিশের গাড়িতে করে তাদের আবার নরসিংদী জেলা কারাগারে নেওয়া হয়।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মনির হোসেনের বাবা আবদুল সাত্তার মিয়া (৭০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ জানায়, মৃত্যুর পর বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য মনির হোসেন ও আওলাদ হোসেনের পক্ষ থেকে তার আইনজীবী প্যারোলে মুক্তির জন্য আবেদন জানান। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৩ ঘণ্টার জন্য তাদের প্যারোল মুঞ্জুর করেন। দুপুর ১টার দিকে পুলিশ পাহারায় তাদের নরসিংদী জেলা কারাগার থেকে পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর গ্রামের বাড়িতে আনা হয়।

প্যারোলে মুক্তি পেয়ে দুই ভাই প্রথমে বাড়িতে গিয়ে মৃত বাবাকে দেখেন। পরিবারের সদস্যদের সান্তনা দেন। এরপর হাতকড়া পরেই বাবার জানাজায় অংশ নেন। জানাজা পূর্বে বাবার জন্য দোয়া চেয়ে বক্তব্য দেন মনির হোসেন।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান ভুইয়া, পরিষদের সদস্য সচিব আরিফ উল ইসলাম মৃধা, অধ্যক্ষ মশিউর রহমান মৃধা, কাজী শাহেদুজ্জামান শাহেদ, গিয়াস উদ্দিন, আবু তাহের খন্দকার, মাওলানা আব্দুল জলিল, সাখাওয়াত হোসেন গাজী, ইকবাল ভূইয়া।

উল্লেখ্য, বিস্ফোরক আইনের একটি মামলায় গত ১৫ জানুয়ারি মনির হোসেন ও আওলাদ হোসেনকে মুনসেফেরচর গ্রামের বাড়ি থেকে আটক করে শিবপুর মডেল থানার পুলিশ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্যারোলে মুক্তি   বাবার জানাজায় আওয়ামী লীগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close