সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
দেশজুড়ে
পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৭:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

​দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মচারীদের পদোন্নতির দাবিতে উত্তাল হয়ে উঠেছে বোর্ড প্রাঙ্গণ। 

রোববার (১ মার্চ) দুপুর ২টা থেকে নিজেদের দাবি আদায়ে বোর্ড চেয়ারম্যানকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ কর্মচারীরা। 

​জানা গেছে, দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট ১০৮ জন স্থায়ী কর্মচারী কর্মরত থাকলেও দীর্ঘ সময় ধরে তাদের পদোন্নতি প্রক্রিয়া থমকে আছে। কর্মচারীদের অভিযোগ, ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে তারা যোগদান করলেও এখন পর্যন্ত মাত্র ২০ জনের পদোন্নতি হয়েছে। বাকি ৮৮ জন কর্মচারী বছরের পর বছর ধরে একই পদে কাজ করে যাচ্ছেন।

​দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ-সম্পাদক সৈয়দ মোওদুদ-উল-করীম (বাবু) জানান, আমরা ২০০৬-২০০৮ সালে যোগদান করেছি। ২০১৪ সালে চাকরি স্থায়ীকরণের ৩ বছর পর অর্থাৎ ২০১৭ সালে ২০ জনের পদোন্নতি হয়। কিন্তু এরপর দীর্ঘ ১০ বছর অতিবাহিত হলেও পদোন্নতি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমরা বারবার কর্তৃপক্ষের সাথে আলোচনা করলেও তারা কোনো গ্রহণযোগ্য পদক্ষেপ নেয়নি।

দুপুর ২টা থেকে কর্মচারীরা বোর্ড চেয়ারম্যানের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তাকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে বিকাল ৩টা ৩৫ মিনিটে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মো. নূরুন-নবী একদল পুলিশ সদস্যসহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

​এ বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহা. তৌহিদুল ইসলাম কর্মচারীদের দাবির যৌক্তিকতা স্বীকার করে বলেন, ​বিগত ১৭ বছর ধরে পদোন্নতি সংক্রান্ত বিষয়ে মামলা চলছিল। পদোন্নতির ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নীতিমালা ও সিস্টেম অনুসরণ করতে হয়। জটিলতা কাটিয়ে দ্রুততম সময়ের মধ্যে পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করা হবে।

কর্মচারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  পদোন্নতির দাবি   উত্তাল   দিনাজপুর শিক্ষা বোর্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close