সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
শেরপুরে দিন দুপুরে দুর্ধর্ষ চুরি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৭:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় দিনের বেলা দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র একটি চার তলা ভবনের দুটি ফ্ল্যাটের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার পৌরশহরের টাউন কলোনী এলাকায় এই চুরির ঘটনা ঘটে। 
   
এ ঘটনায় ভুক্তভোগী মো. মনিরুজ্জামান বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. মনিরুজ্জামান (৪৫) পেশায় একজন ব্যবসায়ী। তিনি টাউন কলোনী এলাকার সাবেক সেনা সদস্য মো. আব্দুল মালেকের বাসায় ভাড়া থাকেন। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে তিনি ও তার পরিবার ব্যবসায়িক কাজে দোকানে যান। পরে বিকাল সাড়ে ৪টায় বাসায় ফিরে দেখেন, ঘরের মূল দরজার হ্যাজবল কাটা এবং রুমের ভেতরের জিনিসপত্র অগোছালো অবস্থায় পড়ে আছে।
  
মনিরুজ্জামান জানান, চোরেরা তার আলমারির ড্রয়ার ভেঙে আনুমানিক ছয় ভরি স্বর্ণালংকার (যার মধ্যে তিনটি গলার চেইন, দুইটি গলার হার, দুইটি হাতের বালা ও চারটি আংটি রয়েছে) এবং নগদ ১ হাজার ৫০০ টাকা চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। এছাড়া চোরেরা প্রয়োজনীয় কাগজপত্রও সঙ্গে নিয়ে গেছে।
   
একই সময়ে ওই ভবনের আরেক ভাড়াটিয়া জাকির হোসেনের ফ্ল্যাটেও চুরির ঘটনা ঘটে। চোরেরা প্রথমে দুই তলায় জাকির হোসেনের বাসায় প্রবেশ করে ঘর তছনছ করে এবং তিন হাজার টাকা চুরি করে। এরপর তারা তিন তলায় মনিরুজ্জামানের ফ্ল্যাটে হানা দেয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আরেক ভাড়াটিয়া মাসুদ মজুমদার জানান, বিকাল ৪টার দিকে তিনি তার রুম থেকে বের হতে গিয়ে দেখেন দরজা বাইরে থেকে আটকানো। চোরেরা তাকে রুমের ভেতর আটকে রেখে নির্বিঘ্নে অন্য ফ্ল্যাটগুলোতে চুরি সম্পন্ন করে। পরে স্থানীয়দের সহায়তায় তিনি রুম থেকে বের হন এবং চুরির বিষয়টি জানতে পারেন।

ভবন মালিক সাবেক সেনা সদস্য আব্দুল মালেক জানান, তিনি পৌনে ৪টার দিকে নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন মনিরুজ্জামানের গেট ও দরজার তালা ভাঙা।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, ‘ঘটনা সম্পর্কে আমরা অবগত হয়েছি। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য বিষয় খতিয়ে দেখে দ্রুত দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

তিনি আসন্ন ঈদকে সামনে রেখে সকলকে সজাগ ও সতর্ক থাকার অনুরোধ জানান।
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  শেরপুর    দিন দুপুর    দুর্ধর্ষ    চুরি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close