রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
নবাবগঞ্জে পারিবারিক বিরোধের জেরেই শিশু শামস হত্যা
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৮:২৫ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন আমরুলবাড়ী (ডাঙ্গাপাড়া) এলাকায় দ্বিতীয় শ্রেণির ছাত্র শিশু সিরাজুম আল শামস (৮) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পূর্ব পারিবারিক বিরোধ ও ক্ষোভের জেরে শিশুটিকে হত্যা করা হয়। 

গত শুক্রবার (২৭ ফেব্রয়ারি) নবাবগঞ্জের আমরুলবাড়ী এলাকায় সিরাজুম আল শামস নিখোঁজ হওয়ার পর রাত আনুমানিক ৯টার দিকে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করে। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানা পুলিশ ও আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র তাৎক্ষণিকভাবে তদন্ত কার্যক্রম শুরু করে।

পরবর্তী দিনাজপুর জেলার পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসার দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ও নবাবগঞ্জ থানা পুলিশ ১৫ ঘণ্টার মধ্যে ঘটনার রহস্য উদ্ঘাটন ও এই ঘটনায় জড়িত এক আসাসিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি হলেন নবাবগঞ্জে আমরুল বাড়ী (ডাঙ্গাপাড়া) এলাকার আমানুর ইসলাম আমান (২১)।

পুলিশ জানিয়েছে, পূর্বের পারিবারিক বিরোধ ও ক্ষোভের জেরে আসাসি কৌশলে শিশুটিকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে এবং মরদেহ গোপনের উদ্দেশ্যে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে ফেলে রাখে। আমানের দেওয়া তথ্যানুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি ও ভিকটিমের ব্যবহৃত স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নবাবগঞ্জ   পারিবারিক বিরোধের জের   শিশু হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close