শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
দাউদকান্দিতে আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকাণ্ড, পুড়লো বিধবা নারীর শেষ আশ্রয়
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৯:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের দক্ষিণ হরিপুর গ্রামে ভূমিহীনদের জন্য সরকারের দেওয়া আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে আশ্রয় প্রকল্পের ৭ নম্বর ঘরটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়্যারহাউজ স্টেশনের ইন্সপেক্টর এরশাদ হোসাইন জানান, বিকাল ৫টা ৫ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

তিনি বলেন, ‘সময়মতো আমরা ঘটনাস্থলে না পৌঁছালে পাশের অন্যান্য ঘরেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।’

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী আনোয়ার হোসেন জানান, আগুনে পুড়ে যাওয়া ঘরটি বরাদ্দ ছিল স্বামীহারা ও হতদরিদ্র রাজিয়া বেগমের নামে। ওই ঘরে তিনি তার একমাত্র প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বসবাস করতেন। আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় তিনি চরম মানবিক সংকটে পড়েছেন।

কান্নাজড়িত কণ্ঠে রাজিয়া বেগম বলেন, ‘সরকারের কাছ থেকে যে ঘরটা পেয়েছিলাম, সেটাই ছিল আমার শেষ সম্বল। আজ সেটাও আগুনে পুড়ে ছাই হয়ে গেল। এখন আমি আর আমার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে কোথায় থাকব?’

ঘরের আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সবকিছু আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, অসহায় এই নারী ও তার প্রতিবন্ধী সন্তানের এখন মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। 

দ্রুত সরকারি সহায়তা পেলে এই সংকটময় সময়ে তিনি কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারবেন বলে মত তাদের।

স্থানিয়রা জানিয়েছেন, উপজেলার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। 

এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে আরও সতর্ক থাকার পাশাপাশি অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর জোর দিয়েছেন তারা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দাউদকান্দি   আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকাণ্ড   বিধবা নারী   শেষ আশ্রয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close