সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৯:৩০ পিএম
আশিক আহমেদ

আশিক আহমেদ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতিমালা পরিপন্হী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আশিক আহমেদকে বহিষ্কার করেছে ছাত্রদল ময়মনসিংহ উত্তর জেলা শাখা। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংগঠনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের অধীনস্থ আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিক আহমেদের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে একাধিক সুনির্দিষ্ট অভিযোগ ওঠে। বিষয়টি সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। এর প্রেক্ষিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক একেএম সুজা উদ্দিন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। পাশাপাশি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, বহিষ্কৃত ওই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পৃক্ততা না রাখতে।

জেলা ছাত্রদলের নেতারা জানান, সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও সুনাম বজায় রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ভবিষ্যতেও কেউ সংগঠনের নীতিমালা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধেও একই ধরনের কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে সই করেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদার। 

তিনি বলেন, ‘সংগঠনকে শক্তিশালী ও সুশৃঙ্খল রাখতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এদিকে, বিষয়টি প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে সংগঠনের নেতারা বলছেন, দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরগঞ্জ   ছাত্রদল নেতা বহিষ্কার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close