রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সাগরপথে মালয়েশিয়াগামী ১৫৩ জন উদ্ধার, ১৫ মানবপাচারকারী আটক
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১০:১১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

সাগরপথে ট্রলারযোগে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় কক্সবাজারের সেন্টমার্টিনের গভীর সমুদ্র এলাকা থেকে ১৫৩ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারের সঙ্গে জড়িত মানবপাচারকারী চক্রের ১৫ জন সদস্যকে আটক করা হয়।
     
রোববার (১ মার্চ) ভোরে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম তীর সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় পরিচালিত অভিযানে এসব পদক্ষেপ গ্রহণ করা হয়। 
  
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানিয়েছেন।
 
তিনি বলেন, ‘সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তি অবস্থান করছিল। রোববার ভোরে অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।’
      
‘অভিযানে একটি সন্দেহজনক ট্রলারকে থামার সংকেত দিলে তা অমান্য করে ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ট্রলারটিকে ধাওয়া করে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব তীর সংলগ্ন সমুদ্র এলাকায় আটক করা হয়। ট্রলারে তল্লাশি চালিয়ে মালয়েশিয়াগামী নারী ও শিশুসহ ১৫৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। আর ১৫ জন মানবপাচারকারীকে আটক করা হয়।’
    
সাব্বির আলম সুজন আরও বলেন, ‘কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল। উদ্ধার ব্যক্তি ও আটক মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আর মানব পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।’
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  সাগরপথ   মালয়েশিয়াগামী    মানবপাচারকারী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close