সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
ধর্ষণের নাটক সাজিয়ে হাতিয়াকে কলঙ্কিতকারীদের বিচার দাবি মাহবুবের রহমানের
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১০:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম বলেছেন, ‘যারা ধর্ষণের নাটক সাজিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং হাতিয়াকে সারা দেশের কাছে কলঙ্কিত করেছে, তাদের আইনের আওতায় আনতে হবে।’
   
রোববার (১ মার্চ) বিকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার ওছখালী কেএসএস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
 
প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে মাহবুবের রহমান শামীম আরও বলেন, ‘নির্বাচন-পরবর্তী বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।’
 
একই সঙ্গে দলমত নির্বিশেষে হাতিয়ায় রাজনৈতিক সহাবস্থান গড়ে তোলার আহ্বান জানান তিনি।
 
মাহবুবের রহমান শামীম বলেন, ‘নির্বাচনের পর একটি মহল বিভ্রান্তি ছড়িয়েছে যে আমি হাতিয়ায় আসবো না। রমজান মাসে দাঁড়িয়ে স্পষ্ট করে বলতে চাই, আমি যতদিন বেঁচে আছি, ইনশাআল্লাহ ততদিন হাতিয়ায় আপনাদের সাথেই আছি এবং থাকবো।’
   
‘যেহেতু বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে, তাই হাতিয়ার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে হাতিয়ার উন্নয়ন সংক্রান্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।’

নির্বাচন-পরবর্তী হাতিয়ায় ঘটে যাওয়া সহিংস ঘটনার বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণ করে কোনো উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান।

পৌর বিএনপির সাবেক সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য একেএম ফজলুল হক খোকন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর আলম জসিম, দ্বীপ সরকারি কলেজের সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, ওছখালী বণিক কল্যাণ সমিতির সভাপতি ফারুক, উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন প্রমুখ।
 
আলোচনা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ধর্ষণের নাটক    হাতিয়া    মাহবুবের রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close