সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      
দেশজুড়ে
পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, জিরো টলারেন্স ঘোষণা আপেল মাহমুদের
মো. নেজাম উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১০:২৯ পিএম আপডেট: ০১.০৩.২০২৬ ১১:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজার, যে নামটি ধরলে ১২০ কিলোমিটার সমদ্র চোখের সামনে ভেসে উঠে। দেশের মানুষ বছরে একবার হলেও এই শহরে ঘুরতে আসেন। এমনকি বিদেশি পর্যটকও কম নয়। ঠিক এমন একটি পর্যটন নগরীর দায়িত্বে আছেন অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।  

সম্প্রতি কক্সবাজার থেকে অতিরিক্তি ডিআইজি আপেল মাহমুদ বদলি হলেও আবারো তাকে কক্সবাজার পদায়ন করা হয়।
 
দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন একের পর এক ‘সাফল্যের তালিকা’ প্রকাশ পাচ্ছে।
 
ট্যুরিস্ট পুলিশের দাবি অনুযায়ী, ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩৪ জন ছিনতাইকারী ও ৬৮ জন ভাসমান অপরাধী গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২১৯ জন হারানো শিশু, ৩৫টি মোবাইল ফোন। গ্রেপ্তার হয়েছেন ১১ জন ইভটিজার ও মাত্র ৪ জন মাদক ব্যবসায়ী।

ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, এক বছরে ১৮৩টি সিআর মামলার মধ্যে ১৭৫টি নিষ্পত্তি হয়েছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, পর্যটকদের সুরক্ষার পরিবর্তে টুরিস্ট পুলিশ মামলা তদন্তে বেশি মনোযোগী। আর পর্যটন কেন্দ্রিক অপরাধে মামলায় জামিনযোগ্য ধারায় রুজু করা হয়। ফলে, অভিযুক্তরা দ্রুত জামিনে বেরিয়ে এসে আবারও একই অপরাধে জড়াচ্ছে।

এদিকে, বর্তমানের চিত্র ভিন্ন। আপেল মাহমুদ কক্সবাজারে থাকাকালীন বিভিন্ন সভায় বালিয়াড়ি উদ্ধারের জন্য জোরালো ভূমিকা রেখেছেন। এমন কি তিনি নিজে গিয়ে অভিযান চালিয়ে অনেক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন। 

এবার স্পষ্ট বার্তা দিয়েছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। সম্প্রতি কক্সবাজার পর্যটন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, ‘ট্যুরিস্ট পুলিশের দায়িত্ব একটাই- পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটন এলাকায় কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা ঠেকানো।’

কক্সবাজার পর্যটন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ দখল, চাঁদাবাজি ও সিন্ডিকেটের অভিযোগ থাকলেও এবার এসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান আপেল মাহমুদ। 

তিনি বলেন, ‘কক্সবাজারে কোনো অবৈধ দখলদার, কোনো চাঁদাবাজ বা সিন্ডিকেটের জন্য একচুল জায়গা নেই। তারা যতই শক্তিশালী হোক, আইন সবার জন্য সমান।’

আপেল মাহমুদ বলেন, ‘হোটেল-মোটেল, সৈকত এলাকা, পরিবহন ব্যবস্থা, ট্যুর গাইড ও ভাসমান ব্যবসায়ীদের কার্যক্রম নিয়মের আওতায় আনা হচ্ছে। অবৈধভাবে দখল করা সৈকত এলাকা ও পর্যটন স্পট উদ্ধারে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। আমরা শুধু একা কাজ করে যাচ্ছি কেউ আমাদেও সহযোগিতা করছে না। সম্প্রতি বালিয়াড়ি থেকে লকার তুলে ফেলা হয়েছে আবার কোন অদৃশ্য বলে আবার তারা বসেছে।’  

সংশ্লিষ্টদের মতে, আপেল মাহমুদের নেতৃত্বে ট্যুরিস্ট পুলিশ এখন কেবল আইন প্রয়োগকারী বাহিনী নয়, বরং একটি পর্যটকবান্ধব সেবামূলক প্রতিষ্ঠানে রূপ নিচ্ছে। পর্যটকদের জন্য চালু করা হয়েছে হটলাইন, দ্রুত রেসপন্স টিম ও মোবাইল পেট্রোল ইউনিট। এ ছাড়া ট্যুরিস্ট পুলিশের সদস্যদের জন্য বিশেষ আচরণগত প্রশিক্ষণ, বিদেশি পর্যটকদের সঙ্গে যোগাযোগে ভাষাগত প্রস্তুতি এবং প্রযুক্তিনির্ভর সেবা চালু করা হয়েছে।

সম্প্রতি আপেল মাহমুদের নেতৃত্ব ও কর্মদক্ষতা নিয়ে  বিভিন্ন গণমাধ্যমে ইতিবাচক আলোচনা দেখা যাচ্ছে। মাঠপর্যায়ে সরাসরি তদারকি, হঠাৎ অভিযান ও অনিয়মের বিরুদ্ধে আপসহীন অবস্থান তাকে আলাদা করে তুলে ধরেছে।

ব্যবসায়ীদের আস্থা ফিরছে :

কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও ট্যুরিস্ট পুলিশের বর্তমান ভূমিকার প্রশংসা করছেন। কক্সবাজার হোটেল মালিক সমিতির এক নেতা বলেন, আগে কিছু দুষ্টচক্র পর্যটকদের জিম্মি করে রাখত। এখন পরিস্থিতি বদলাচ্ছে। ট্যুরিস্ট পুলিশের দৃশ্যমান উপস্থিতি আমাদের ব্যবসায়ে আস্থা ফিরিয়েছে। 

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে আপেল মাহমুদ বলেন, ‘প্রযুক্তিনির্ভর নজরদারি, স্মার্ট পুলিশিং ও দ্রুত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ট্যুরিস্ট পুলিশকে আন্তর্জাতিক মানের বাহিনী হিসেবে গড়ে তোলা হবে।’ 

তিনি আরও বলেন, ‘পর্যটন এলাকা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি দেশের সম্পদ। এখানে অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পর্যটকদের নিরাপত্তা   ট্যুরিস্ট পুলিশ   জিরো টলারেন্স   আপেল মাহমুদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close