রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
সিরাজগঞ্জে ডাকাত সর্দার কেচুকে পুলিশে দিলেন স্বজনরা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১১:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার রাশেদুল ইসলাম ওরফে কেচুকে (৩৮) আটক করে পুলিশে দিয়েছেন স্বজনরা।
 
রোববার (১ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ডাকাত রাশেদুল ইসলাম কেচু (৩৮) উপজেলার কোনাবাড়ি গ্রামের মো. সোলাইমানের ছেলে। 

স্থানীয়রা জানান, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা রাশেদুল ইসলামকে আটক করে রাখে। এরপর ট্রিপল নাইনে কল করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসা শেষে রোববার (১ মার্চ) তাকে ছাড়পত্র দেওয়া হয়।

থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে ডাকাতির একটি মামলায় তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
   
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাশেদুল ইসলামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, খুন, দস্যুতা, অপহরণ ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এছাড়া কামারখন্দ থানায় তার বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল।
   
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বলেন, ‘আমরা আগেও এই আসামিকে ধরতে অভিযান চালিয়েছিলাম। এবার পরিবার ও স্বজনরা মিলে তাকে আটক করেছে। স্থানীয় হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেওয়া হয়। এরপর ডাকাতি মামলায় আদালতে পাঠানো হয়েছে।’
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ডাকাত সর্দার    কেচু    কামারখন্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close