শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
ভারতে পলাতক আ,লীগের এমপির মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১২:১৬ এএম আপডেট: ০২.০৩.২০২৬ ১২:২৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভারতের কলকাতায় পলাতক থাকা টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাধারন সম্পাদক জোয়াহেরুল ইসলামের মরদেহ  ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। এসময় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

রোববার (১ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে বিশেষ অনুমতিতে ভারতের পেট্রাপোল চেকপোষ্ট দিয়ে তার মরদেহ বেনাপোল চেকপোষ্টে ফেরত পাঠানো হয়।

এর আগে গত শুক্রবার কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিক্যাল সেন্টার প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, ২০২৪ খ্রিষ্টাব্দের ৫ আগস্টের পর পেশায় আইনজীবী মো. জোয়াহেরুল ইসলাম অবৈধ পথে ভারতে আসেন এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরবর্তীতে তার স্ত্রী ভিসায় ভারতে যান। পরিবার-পরিজনসহ নিউটাউনেই অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য। শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। জোয়াহেরুল ইসলাম ২০১৭ খ্রিষ্টাব্দে টাঙ্গাইল জেলা আ.লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

এদিকে মরদেহ সীমান্তে পৌছালে তাকে দেখার জন্য উৎসুক মানুষের ভিড় জমে। তবে নিরাপত্তা জনিত কারণে দ্রুত চেকপোষ্ট ত্যাগ করে মরদেহবাহী অ্যাম্বুলেন্স।

বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন জানায়, নিহতের মরদেহ সীমান্তে পৌছালে বিশেষ ট্রাভেল পারমিটের কাগজ পত্র দেখে দেশে ঢোকার অনুমতি দেওয়া হয়।

কেকে/বি 



আরও সংবাদ   বিষয়:  ভারত      লীগ   বেনাপোল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close