শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
রাজশাহীতে পলাশ ট্রেডার্সের গোডাউনে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১২:৪০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী নগরীর পলাশ ট্রেডার্স নামে একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে  প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 

রোববার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাটাখালি থানার শ্যামপুর পশ্চিম পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

অগ্নিকাণ্ডের সময় গোডাউনের ভিতরে পানি, চিপস্, ড্রিংস চকলেট, বিস্কুট, কয়েলসহ অন্যান্য মালামাল ছিল, যা দ্রুত পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শুরুতে পানি সরবরাহ না পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে নিতে পারছিলেন না। পরে ১৪ পায়ের ড্রেন থেকে পানি সংগ্রহ করে চেষ্টা চালাচ্ছে।

পলাশ ট্রেডার্সের স্বত্বাধিকারী পলাশ জানায়, ‘তার পিতা মন্টু হাজির মালিকাধীন এই গোডাউনে রাখা ছিল প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বিভিন্ন পণ্য।’ 

তিনি আরও বলেন, ‘অবশিষ্ট কিছু নাই, সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুন কী কারণে লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’ 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা জানায়, ‘এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।’

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   গোডাউন   আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close