সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১:১১ এএম আপডেট: ০২.০৩.২০২৬ ৯:০৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে বাইতুল আমান জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলার সাবেক সভাপতি হাফেজ কাজী জামাল আহমদ (রহ.) এর স্মরণে কালিঘাট রোডস্থ বাইতুল আমান মসজিদে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রোববার (১ মার্চ) বেলা সাড়ে ৫টায় শ্রীমঙ্গল আমান জামে মসজিদের সাবেক খতিব মরহুম হাফেজ জামাল আহমদ স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা শামছুজ্জামান চৌধুরী বক্তব্য দেন।

বক্তব্যে তিনি বলেন, ‘হাফেজ কাজী জামাল আহমদ ছিলেন একাধারে ইমাম, সংগঠক ও প্রতিবাদী কন্ঠস্বর। তার চিন্তা, নৈতিকতা, আত্মত্যাগ ও কর্মের বহুমাত্রিক দিক আজও সমানভাবে প্রাসঙ্গিক। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনসহ ইসলাম বিরোধী সকল তাগুতি শক্তির বিরুদ্ধে তিনি ছিলেন বিপ্লবী সিপাহসালার। অনৈসলামিক কার্যকলাপ, কুফর-শিরক বিদআতসহ সকল প্রকার অন্যায় জুলুমের বিরুদ্ধে ইসলামের পক্ষে তিনি ছিলেন এক প্রতিবাদি কণ্ঠস্বর। আল্লাহর জমিনে আল্লার দ্বীন প্রতিষ্ঠায় তিনি ছিলেন খেলাফত মজলিসের একনিষ্ঠ কর্মী।’ 

খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়েত আলীর সভাপতিত্বে ও উপজেলা শাখার  সাধারণ সম্পাদক কাজী মাওলানা শিহাব উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথির আলোচনা করেন শ্রমিক মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি এমএ রহিম নোমানী, ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ইউসুফ, বাইতুল আমান জামে মসজিদের সভাপতি মোহাম্মদ শাহীন আহমদ, খেলাফত মসজিদ শ্রীমঙ্গল পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের সাবেক মৌলভীবাজার জেল সভাপতি রাফি উদ্দিন মাবরুর, খেলাফত মজলিস শ্রীমঙ্গল পৌর শাখার সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল মতিন, ইসলামী যুব মজলিসের শ্রীমঙ্গল পৌর সভাপতি মাহমুদুল হাসান নাঈম, ইসলামী ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সাকিব আহমদ, খেলাফত মজলিস আশিদ্রোন ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মাসুক আহমদ,  শ্রীমঙ্গল পৌর ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুল আজিজ, শ্রমিক মজলিসের মাসুদ রানা প্রমুখ।

আলোচনা শেষে মরহুম ইমামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মসজিদ কমিটি ও খেলাফত মজলিসের যৌথ আয়োজনে ইফতারের আয়োজন করা হয়।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   খেলাফত মজলিস   সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close