শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
বুড়িচংয়ে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ২
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১:৫১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৭৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে বুড়িচং থানা পুলিশ।

রোববার (১ মার্চ) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান।

তিনি জানান, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশের একটি দল উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় মান্নান মেম্বারের বাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে বাড়ির মালিক আবু তাহেরের ছেলে মোহাম্মদ রাসেল মিয়ার (৩৮) বসতঘর থেকে ১৭৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

এসময় ঘটনাস্থল থেকে রাসেল মিয়া এবং গোবিন্দপুর পশ্চিমপাড়া এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ আবুল খায়েরকে (২৬) গ্রেপ্তার করা হয়।

ওসি লুৎফুর রহমান বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা মাদক ব্যবসা বা বহনের সঙ্গে জড়িত থাকবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন হয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’

পুলিশ জানায়, ‘আটককৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’ 

এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  বুড়িচংয়   অভিযান   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close