রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের ৯ সদস্য আটক
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ২:১৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে দালাল চক্রের ৬ নারী সদস্যসহ মোট ৯ জনকে আটক করেছে এনএসআই। 

রোববার (১ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হাসপাতাল চত্বর থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। 

আটককৃতরা হলেন- পাকশী বাঘইল এলাকার মো. ইমরান, দিয়ার বাঘইল এলাকার নূর মোহাম্মদ নূর, মিরকামারী এলাকার শরিফুল ইসলাম, ইস্তা এলাকার আয়েশা, পূর্ব টেংরী এলাকার নূরজাহান খাতুন, উত্তর বাঘইল এলাকার তুলি, বিজয়নগরের শাহনাজ, মাজদিয়া এলাকার রোজিনা এবং আকবরের মোড় এলাকার পারু। 

৫২ এনএসআই সূত্রে জানা যায়, দালাল চক্রের সদস্যরা হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করত এবং হয়রানি করত। দীর্ঘদিন ধরে এমন কার্যক্রম চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। 

অভিযানকালে উপস্থিত ছিলেন পাবনা জেলা এনএসআই-এর সহকারী পরিচালক মো. আনিচ উর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানসহ ঈশ্বরদী থানা পুলিশ ও এনএসআই-এর সদস্যরা।

কেকে/বি 



আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরদী   স্বাস্থ্য কমপ্লেক্স   দালাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close