শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ২:৫৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক সেবনের দায়ে চার যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। 

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান। তিনি জানান, মাদক সেবনের সময় চার যুবককে হাতেনাতে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চান্দিনা উপজেলার রসুলপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৫), কুমিল্লা কোতোয়ালি থানার শাসনগাছা এলাকার রউফ মিয়ার ছেলে মোহাম্মদ রনি (২৫), বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকার মো. শিশু মিয়ার ছেলে মারুফ আলম (৩৬) এবং চান্দিনা উপজেলার রসুলপুর গ্রামের ফজর আলীর ছেলে আব্দুর রহমান (২২)।

আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগার-এ পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  মাদক   যুবক   কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close