হবিগঞ্জের বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী খাগাউড়া গ্রামে নিউইয়র্ক প্রবাসী মাস্টার শফিকুল ইসলাম চৌধুরী ও তার পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ মার্চ) বিকালে স্নানঘাট ইউনিয়নের খাগাউড়া গ্রামে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন, শফিকুল ইসলাম চৌধুরীর ভাই নিউইয়র্ক প্রবাসী ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম চৌধুরী।
দোয়া ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু, অ্যাডভোকেট এনামুল হক সেলিম, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরী, পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, অতিরিক্ত পিপি মিজানুর রহমান চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম জুয়েল, নবীগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিটু, বাহুবল উপজেলা শ্রমিক দলের সভাপতি সানাউল হক চৌধুরী শানু, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার মামুন, বাহুবল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাহিদ আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও ইফতার মাহফিলটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন বাহুবল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘প্রবাসে থেকেও এলাকার মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক বজায় রেখে এমন ধর্মীয় ও সামাজিক আয়োজন প্রশংসনীয়। এতে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়।’
শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং এলাকার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
কেকে/বি