শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বুড়িচংয়ে ৫৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৫:৩৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব-১১), সিপিসি-২। 

রোববার (১ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন র‍‍্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

তিনি বলেন, ‘শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍‍্যাব-১১ এর একটি দল কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন রামচন্দ্রপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।’ 

এসময় মো. মাসুম (২২) নামের এক ব্যক্তিকে আটক করে। অভিযানে তার হেফাজত থেকে ৫৩ কেজি গাঁজা এবং মাদক পরিবহণে ব্যবহৃত একটি মিনি পিকআপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মাসুম কুমিল্লা জেলার দেবিদ্বার থানার পৈইয়াবাড়ি গ্রামের জাকির হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছে র‍‍্যাব।

র‍‍্যাব-১১ জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍‍্যাব।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  বুড়িচংয়   মাদক ব্যবসায়ী   গ্রেপ্তার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close