শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটায় ৫ লক্ষাধিক টাকা জরিমানা ও কারাদন্ড
‎চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৫:৫৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৫ লক্ষাধিক টাকা অর্থদন্ড ও ৩ জনকে ১৫ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

রোববার (২ মার্চ) রাতে উপজেলার ছুফুয়া ও ডিমাতলী এলাকায় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নূরুল আমিন অভিযান পরিচালনা করেন। 
‎জানা গেছে, শুষ্ক মৌসুমের শুরু থেকে উপজেলার বিভিন্নস্থানে কৃষি জমির মাটি কেটে ইটভাটা ও ভরাটের কাজে বিক্রি করছে সংঘবদ্ধ চক্র। ইউএনও অফিস, এসিল্যান্ড অফিসের সামনে ও গুরুত্বপূর্ণ সড়কের মাথায় এ চক্রের বেতনভুক্ত সোর্স থাকায় প্রায় অভিযান সফল হয় না। 

এছাড়া সাম্প্রতিক সময়ে রাত ৯টার পর থেকে ভোর পর্যন্ত মাটি কাটে চক্রটি। রোববার ভোরে চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটায় তিনজনকে ১৫ দিন করে কারাদন্ড এবং ৫০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। এর আগে কালিকাপুর ইউনিয়নের ছপুয়া গ্রামে আল আমিন পেট্রোল পাম্পের পেছনের জমিতে অবৈধভাবে মাটি কর্তন করায় অভিযুক্ত ব্যক্তিকে ৫ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  চৌদ্দগ্রাম   মাটি   কারাদন্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close