শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
গাজীপুরে মব সৃষ্টি করে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:৫৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে মব সৃষ্টি করে পুলিশের কাছ থেকে দুই আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

গতকাল রোববার (১ মার্চ) রাতে উপজেলার নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে।

আধা ঘণ্টা পর অতিরিক্ত পুলিশ গিয়ে ছিনিয়ে নেওয়া আসামিদের গ্রেফতার করে। সঙ্গে আরও তিনজনকে আটক করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন মনিরুজ্জামান (৪৬) ও আদিল (২০)। তারা টাঙ্গাইল সদর থানার একটি মামলার আসামি। আটক অন্য তিনজনের নাম তাৎক্ষণিক জানা যায়নি।

পুলিশ জানায়, টাঙ্গাইল সদর থানায় দায়ের করা একটি মামলার আসামিদের ধরতে ওই থানার কয়েকজন সদস্য শ্রীপুর থানায় আসেন। পরে কর্তৃপক্ষের নির্দেশে আসামি ধরতে অভিযান চালানো হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম অভিযানে অংশ নেন।

নিজমাওনা গ্রামে গিয়ে পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেফতার করে। আসামিদের নিয়ে বাড়ি থেকে সড়কে ওঠার সময় হঠাৎ ওই এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ পুলিশকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায়।

শ্রীপুর থানার এসআই তাজুল ইসলাম বলেন, “আসামি গ্রেফতার করার পর লাঠিসোঁটা নিয়ে তারা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশের হাতে কামড় দিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আসামিদের ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে শ্রীপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুনরায় অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামিদের গ্রেফতার করে।”

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ বলেন, “মূল আসামিসহ মোট পাঁচজনকে অভিযান চালিয়ে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। হামলা চালিয়ে তাদের মধ্যে দুজনকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পুলিশ   আসামি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close