রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
বগুড়ায় ছুরিকাঘাতে জামায়াত নেতা খুন
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১১:৩৫ এএম
জামায়াত নেতা সাইফুল ইসলাম। ছবি: প্রতিনিধি

জামায়াত নেতা সাইফুল ইসলাম। ছবি: প্রতিনিধি

বগুড়ায় জমির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তারেক নামের তার এক সহযোগী আহত হয়েছেন।

রোববার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, বগুড়া শহরের মাহবুবনগর এলাকায় সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষের বিজয় নামের এক যুবক ও তার সহযোগীদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা নির্মাণকাজ বন্ধ করার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। এ সময় সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করতে গিয়ে তারেক নামের আরও একজন আহত হন।

আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সাইফুল ইসলামের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে স্বজনরা অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

নিহত সাইফুল ইসলাম শহর জামায়াতের উলামা বিভাগের অর্থবিষয়ক সম্পাদক এবং স্থানীয় একটি মসজিদের খতিব ছিলেন। তিনি শহরের খান্দার এলাকার বাসিন্দা।

বগুড়া শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই টিটো ও মোস্তাকিম নামের দুই যুবককে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দায়ের করা হয়নি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close