সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
দেশজুড়ে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১২:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে উপজেলার উমপাড়া এলাকায় ঢাকামুখী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাবেদ (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়।

তিনি নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তার বাবার নাম মতিন।

আহত মো. সামির (২৪) নারায়ণগঞ্জের বাসিন্দা। তার বাবার নাম দাদন আকন্দ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, “খবর পেয়ে ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকা-মাওয়া   এক্সপ্রেসওয়ে   মোটরসাইকেল   দুর্ঘটনা   নিহত ১  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close