বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
সাতক্ষীরা জেলা কারাগারে হাজতীর মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১২:৫৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

সাতক্ষীরা জেলা কারাগারে আজিজ সানা (৫০) নামে এক হাজতীর মৃত্যু হয়েছে।

রোববার (২ মার্চ) রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়। 

আজিজ সানা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এন্তাজ সানার ছেলে।

সাতক্ষীরা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, কারাগারের হাজতী আসামি আব্দুল আজিজ সানাকে রোববার সকাল ৮টা ৫৫ মিনিটে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুব্রত কুমার মণ্ডল হাজতী আব্দুল আজিজ সানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা কারাগারের জেলার দেবদুলাল কর্মকারের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close