রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      
দেশজুড়ে
গজারিয়ায় ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে মিল মালিক
গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গভীর রাতে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে একটি কাঠের ভূষি (গুঁড়া) তৈরির কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী মিল মালিক।

সোমবার (২ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে।

সোমবার সকালে সরজমিনে ছোট রায়পাড়া গ্রামে গিয়ে দেখা যায়, একটি বৈদ্যুতিক খুঁটিতে থাকা তিনটি ট্রান্সফরমারের মধ্যে একটি গায়েব। খুঁটির নিচের ঝোপঝাড়ে পড়ে আছে ট্রান্সফরমারটির বিচ্ছিন্ন কিছু অংশ। ধারণা করা হচ্ছে চোর চক্র সুকৌশলে খুঁটি থেকে ট্রান্সফরমারটি নামিয়ে ভেতরের মূল্যবান তামা ও অন্যান্য যন্ত্রাংশ নিয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত মিল মালিক লোকমান হোসেন মোল্লা বলেন, “কাঠের গুঁড়া তৈরির কারখানাটি সচল রাখার জন্য আমি পল্লী বিদ্যুৎ অফিসে প্রায় ৫ লক্ষ টাকা জমা দিয়ে ৩৭.৫ কেভিএ সিঙ্গেল ফেজ পোল মাউন্টেড এই ট্রান্সফরমারটি বসিয়েছিলাম। সকালে এসে দেখি পোলে ট্রান্সফরমার নেই, নিচে শুধু খালি ডিব্বাটা পড়ে আছে। একদিকে মিল বন্ধ হওয়ায় বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি, অন্যদিকে শ্রমিকরা অলস বসে আছে। আমি এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করব।”

এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর আওতাধীন গজারিয়া জোনাল অফিসের ডিজিএম মো. আশরাফুল আলম জানান, বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, “ট্রান্সফরমার চুরির বিষয়টি এখন পর্যন্ত কেউ আমাদের জানায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ট্রান্সফরমার   চুরি   ক্ষতি   মালিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close