রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীপুরে পুলিশের ওপর আসামির স্বজনদের হামলা, ১১ পুলিশ আহত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১:৫৬ পিএম

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অপহরণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে টাঙ্গাইল সদর থানা-পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। ডাকাত ও ভুয়া পুলিশ বলে প্রচার চালিয়ে আসামিদের স্বজনেরা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে লোকজন জড়ো করে হামলা চালায়।

রোববার (১ মার্চ) রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একপর্যায়ে আসামিদের বাড়ির লোকজন পুলিশ সদস্যদের কাছ থেকে হাতকড়াসহ দুই আসামিকে ছিনিয়ে নেয়। হামলায় টাঙ্গাইল সদর থানার ছয়জন ও শ্রীপুর থানার পাঁচজনসহ মোট ১১ পুলিশ সদস্য আহত হন।

ঘটনার প্রায় দুই ঘণ্টা পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া দুই আসামিসহ চারজনকে গ্রেপ্তার করে। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে পাঠানো হয়েছে।

অপহরণ মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন নিজমাওনা গ্রামের মনির হোসেনের ছেলে আদিল (২২) ও মনির হোসেন (৫০)। গ্রেপ্তার অন্য দুজনের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, টাঙ্গাইল সদর থানার একটি অপহরণ মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করতে ছয় সদস্যের একটি দল শ্রীপুরে আসে এবং স্থানীয় পুলিশের সহযোগিতা নেয়। পরে আদিল ও তার বাবা মনির হোসেনকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলার সময় বাড়ির লোকজন ডাকাত ও ভুয়া পুলিশ বলে চিৎকার শুরু করে।

তিনি আরও বলেন, ওই চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে রাস্তা অবরোধ করে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় কয়েকজন পুলিশ সদস্যকে কামড়েও আহত করা হয় এবং আসামিদের ছিনিয়ে নেওয়া হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালায়। এ সময় হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া দুই আসামি এবং দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close