রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
দাউদকান্দিতে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৩:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট স্থাপন করে ঢাকাগামী প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার ও একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) ভোর আনুমানিক ৬টার দিকে দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজায় চেকপোস্ট স্থাপন করে মডেল থানার এসআই কমলকৃষ্ণ সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকাগামী একটি সন্দেহভাজন প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-৭৭৭২) তল্লাশি চালান।

এ সময় প্রাইভেটকারের ভেতরে থাকা কয়েকটি পোটলায় মোড়ানো ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে একজনকে গ্রেফতার করে প্রাইভেটকারটি জব্দ করা হয়।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম জানান, ডিউটিরত অবস্থায় দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে ঢাকাগামী একটি সাদা রঙের প্রাইভেটকারকে সন্দেহ হলে পুলিশ নির্দিষ্ট স্থানে অবস্থান নিয়ে তল্লাশি চালায়।

এ সময় প্রাইভেটকারের ভেতরে থাকা ১৮ কেজি গাঁজা উদ্ধার করে একজনকে গ্রেফতারসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত জামির হোসেন জনি, পিতা—মৃত মজিবুর রহমান, গ্রাম—তোল্লাবাখন নগর, মুরাদনগর, কুমিল্লা।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গাঁজা   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close