শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
সৈয়দপুরে আগুনে পুড়ল ব্যাংকসহ অর্ধশতাধিক দোকান
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৩:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর শহরের ব্যস্ততম শহীদ ডা. জিকরুল হক সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বহুতল ভবন, ঢাকা ব্যাংক পিএলসি, তুলার দোকানসহ অর্ধশতাধিক মনোহারি ও কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে শহরের একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন আশপাশের দোকান ও মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে পাশের বহুতল ভবনে থাকা ঢাকা ব্যাংক, ভিশন শোরুম, গাউসিয়া হোটেল, পাহেলওয়ান হোটেলসহ একাধিক কাপড়ের দোকান ও শোরুম ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়ে মনোহারি পট্টিতেও।

খবর পেয়ে সৈয়দপুর, নীলফামারী, উত্তরা ইপিজেড, রংপুর ও তারাগঞ্জ ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নেভাতে সড়ক বন্ধ করে দেয় দমকল বাহিনী। দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও দুপুর ৩টার পরও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। ঈদের আগে এ ধরনের অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close