সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
তিতাসে প্রবাসী নুরনবী সরকারের উদ্যোগে ইফতার সামগ্রী ও অর্থ বিতরণ
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৪:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র রমজানের আনন্দ ভাগ করে নিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক, সৌদি প্রবাসী নুরনবী সরকার। মানবতার টানে শেকড় ভোলেননি প্রবাসী নুরনবী।

সোমবার (২ মার্চ) সকালে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কাচারি বাজার সংলগ্ন তার নিজস্ব বাসভবনে আয়োজিত এক কর্মসূচির মাধ্যমে এলাকার প্রায় ৫০০ হতদরিদ্র ও অস্বচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

বর্তমান বাজার পরিস্থিতির কথা বিবেচনা করে প্রতিটি পরিবারের জন্য পর্যাপ্ত ইফতার সামগ্রীর পাশাপাশি প্রয়োজনীয় নগদ অর্থ বিতরণ হয়েছে। প্রবাসে হাড়ভাঙ্গা খাটুনি করেও নিজ গ্রামের মানুষের অভাব-অনটনে পাশে দাঁড়ানোর এই উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

উপস্থিত উপকারভোগীরা জানান, দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতির সময়ে প্রবাসী নুরনবী সরকারের এই সহায়তা তাদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে। তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

নুরনবী সরকারের এই নিঃস্বার্থ দান সমাজের অন্য বিত্তবানদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও দোয়ার মধ্য দিয়ে এই মানবিক কার্যক্রম সম্পন্ন হয়। বক্তারা আশা প্রকাশ করেন, আগামীতেও এলাকার উন্নয়নে ও আর্তমানবতার সেবায় এমন মহতী উদ্যোগ অব্যাহত থাকবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তিতাস   প্রবাসী নুরনবী সরকার   ইফতার সামগ্রী   অর্থ বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close