রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
ডোমারে সন্তোষী মুড়ি মিলকে লাখ টাকা জরিমানা
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৪:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশ ও নিষিদ্ধ উপাদান ব্যবহারের দায়ে সন্তোষী মুড়ি মিলকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার বক্করের মোড় এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বী এই অভিযান পরিচালনা করেন।

এ সময় নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শিহাব উদ্দীন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সামসুল আলম উপস্থিত ছিলেন।

অভিযানে কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া মুড়ি তৈরিতে ময়লাযুক্ত লবণ এবং নিষিদ্ধ হাইড্রোজ ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহারের বিষয়টি নিশ্চিত হওয়ায় নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

অভিযানে ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে বলে জানানো হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডোমার   সন্তোষী মুড়ি মিল   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close