শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
পরিচ্ছন্ন কাজে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না : প্রশাসক সাখাওয়াত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৪:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক সাখাওয়াত হোসেন খাঁন বলেছেন, ‘নারায়ণগঞ্জ শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও ঝকঝকে করে তুলবো। সবাইকে নিয়মিত সঠিকভাবে কাজটি করতে হবে। এক্ষেত্রে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না। যেকোন সময় তদারকির জন্য যেকোন জায়গায় হাজির হয়ে যাব।’

সোমবার (২ মার্চ) দুপুরে নগর ভবনের অডিটোরিয়ামে নাসিকের পরিছন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর কুতুবুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আসগর হোসেন, প্রধান বস্তি উন্নয়ন কর্মকর্তা কেএম ফরিদুল মিরাজ।

সভায় জানানো হয়, নাসিকের শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ—এ তিনটি জোনে মোট ১ হাজার ১৪৮ জন পরিচ্ছন্নকর্মী কাজ করছেন। 

সভায় নূর কুতুবুল আলম বলেন, ‘আগের চেয়ে সুযোগ-সুবিধা বাড়ানোর পরেও অনেক পরিচ্ছন্ন কর্মী ঠিক মতো কাজ করছেন না। প্রতিদিন তাদের ৪ ঘন্টা কাজ করার কথা। কিন্তু কর্মস্থলে পুরো সময় পাওয়া যায় না।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পরিচ্ছন্ন কাজ   অনিয়ম   বরদাস্ত   প্রশাসক সাখাওয়াত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close