মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সোনারগাঁয়ে যানজট নিরসন-মাদক নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা এমপি মান্নানের
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৫:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় যানজট নিরসন ও মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান। মোগরাপাড়া চৌরাস্তায় অবৈধ দখল উচ্ছেদ এবং মাদককারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এ ঘোষণা দেন তিনি।

সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় আজহারুল ইসলাম মান্নান এ ঘোষণা দেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব।

সভায় আজহারুল ইসলাম বলেন, ‘সোনারগাঁয়ে গরাপাড়া চৌরাস্তা সোনারগাঁয়ের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগ কেন্দ্র। দীর্ঘদিন ধরে অবৈধ দখল, ফুটপাত দখল, এলোমেলো গাড়ি পার্কিং ও মাদককারবারীদের তৎপরতার কারণে এলাকাটি যানজট ও বিশৃঙ্খলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘উচ্ছেদ অভিযান জনস্বার্থে পরিচালিত হবে। তবে, বৈধ ব্যবসায়ী যেন ক্ষতিগ্রস্ত না হন, সেই বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। আগামীকালের মধ্যেই মাদককারবারীদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে হবে এবং তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’

সভায় উপস্থিত কর্মকর্তারা দ্রুত নির্দেশনা বাস্তবায়নের আশ্বাস দেন। বিশেষত মোগরাপাড়া চৌরাস্তায় যানজট নিরসন এবং মাদক নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ আশা করছেন, প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে মোগরাপাড়া চৌরাস্তায় দীর্ঘদিনের যানজট ও বিশৃঙ্খলা অনেকটাই কমে আসবে এবং মাদক নির্মূলের পাশাপাশি জনসাধারণ ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁ   যানজট নিরসন   মাদক নির্মূল   জিরো টলারেন্স   এমপি মান্নান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close