শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
জাতীয়
এক সপ্তাহের মাঝে খাল খননের কাজে নেমে পড়েছি : এ্যানি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৬:২৬ পিএম আপডেট: ০২.০৩.২০২৬ ৬:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘খাল খনন কর্মসূচি দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার জীবদ্দশায় তীক্ষ্ণ দৃষ্টি চিন্তা থেকে কর্মসূচি হাতে নিয়েছিলেন। তিনি চিন্তা করেছিলেন, খাল খনন কর্মসূচি জনগণ কি কি সুবিধা নিতে পারে এবং দিতে পারে।’

সোমবার (২ মার্চ) দুপুরে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার চৌক্কার খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় শহীদ উদ্দিন আরও বলেন, ‘এই যে চৌক্কার খাল, আমরা যখন শুনেছি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খালে কর্মসূচিতে নিজে এসেছিলেন। স্বেচ্ছাসেবার মাধ্যমে সবাইকে একত্রে করে কোদাল হাতে নিজে খাল খনন করেছেন। আমরা ধারণা করছি, এই খালটা খনন করা হলে খালের দুই পাড়ে গাছ থাকবে। খালে যে পানি থাকবে, সেখানে মাছ থাকবে, মাছের চাষ হবে। পাশের যে সেচ আাছে, সেখানে উৎপাদন বাড়বে। মাছের বাজারসহ বাজার যাতে স্থিতিশীল থাকে, এসব চিন্তা থেকেই তিনি কর্মসূচিতে নেমেছিলেন। তিনি শুধুই এখানেই নয়, সারা বাংলাদেশে হাজার হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছিলেন।’

‘দীর্ঘদিন আমরা খাল খনন কর্মসূচি থেকে বিরত ছিলাম, বিভিন্ন সরকার ছিলো বলে বঞ্চিত ছিলাম। যার কারণে আজকে সারা দেশে প্রচুর জলাবদ্ধতা। বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা যায়। খালের মাঝে বর্জ্য থাকে, যে বর্জ্যের কারণে পানির প্রবাহ থাকে না। নদীতে পানি যেতে পারে না।’

তিনি বলেন, ‘খাল খনন আমাদের নির্বাচনি প্রতিশ্রুতি ছিলো। এক সপ্তাহের মাঝে আমরা কাজে নেমে পড়েছি।’

অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গাজীপুর-৩ সাংসদ এসএম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক আহমেদ সিদ্দিকী, শ্রীপুর উপজেলা বিএনপি আহ্বায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর পৌর বিএনপি আহ্বায়ক হুমায়ুন কবির সরকার প্রমুখ বক্তব্য দেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  খাল খনন   এ্যানি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close