শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
জাতীয়
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন তিন সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৬:৩৬ পিএম আপডেট: ০২.০৩.২০২৬ ৬:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানরে উপ-প্রেস সচিব (ডিপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) ও মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ)। তারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন।

সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, তাদেরকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ প্রদান করা হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে।

হাসান শিপলু বর্তমানে একাত্তর টিভির ডেপুটি হেড অব নিউজ হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনির দাগনভূঞা উপজেলার আলাইয়ারপুর গ্রামে। ঝিনাইদহের সন্তান জাহিদুল ইসলাম রনি যায়যায়দিন, প্রতিদিনের সংবাদসহ বিভিন্ন পত্রিকায় ছিলেন। আর বগুড়ার সুজক বাংলা ভিশনে সাংবাদিকতা করেছেন। এর আগে ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাকের মিডিয়া সহকারী হিসেবে। 

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে সালেহ শিবলীকে এবং অতিরিক্ত প্রেস সচিব হিসেবে আতিকুর রহমান রুমনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রী   উপ-প্রেস সচিব   তিন সাংবাদিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close