সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সিরাজগঞ্জে জলাশয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত দুই
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৬:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭-৮ জন।

সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলে ধামাইনগরের গোয়ালপাড়া গ্রামের ময়দান আলীর ছেলে ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৫৫) এবং জামতৈলী গ্রামের মৃত মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন। 

আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া গ্রামের একটি সরকারি জলাশয় ইজারাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা আবু বকর সিদ্দিক ও অপর পক্ষের আসমত আলী গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে আজ সকালে পুকুরে মাছ মারার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৭-৮ জন আহত হয়। গুরুতর অবস্থায় আহতদের মধ্যে সিদ্দিকসহ অন্তত পাঁচজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অপর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে ইসমাইল হোসেনের মৃত্যু হয়।

এ বিষয়ে মাধাইনগর ইউনিয় বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী বলেন, ‘নিহত দুই ব্যক্তি বিএনপির সমর্থক ছিলেন।’

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। এঘ টনায় মামলার প্রস্তুতি চলছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   জলাশয়ে মাছ ধরা   সংঘর্ষে নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close