রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
কুলিয়ারচরে চুরি হওয়া মোটরসাইকেল ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার, আটক দুই
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৭:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল ১৫ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। চোরাইকৃত মোটরসাইকেলের পাশাপাশি দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

রোববার (১ মার্চ) রাতে সরাইল মাছ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

ভুক্তভোগী মো. জাকির হোসেন (৩৮) জানান, তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর পৌরসভার পূর্ব গাইলকাটা এলাকায় বাসিন্দা। গত ১৩ ফেব্রুয়ারি বিকাল সোয়া ৫টার দিকে নিজ বসতবাড়ির গেইটের সামনে তার ব্যবহৃত নীল রঙের সুজুকি গিক্সার এসএফ ১৫৫সিসি মোটরসাইকেলটি রেখে ঘরের ভেতরে ঢুকেন। মাত্র পাঁচ মিনিট পর বাইরে এসে তিনি দেখতে পান মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।

পরবর্তী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে রোববার কুলিয়ারচর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

এরপর ফেসবুকে ‘বাইক বাজার ব্রাহ্মণবাড়িয়া’ নামের গ্রুপে চোরাইকৃত মোটরসাইকেলটি বিক্রির বিজ্ঞাপন চোখে পড়ে জাকির হোসেনের। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে জানালে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনের নির্দেশে কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মাছ বাজার এলাকায় অভিযান চালায়।

সেখানে মোটরসাইকেলসহ তিনজনকে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ। এ সময় মো. রাসেল (২২) ও মো. মমিনুল হাসান (২৩) নামের দুইজনকে আটক করে। তবে, চোরচক্রের আরেক সদস্য আনোয়ার হোসেন (৩৫) কৌশলে পালিয়ে যায়।

আটককৃত মো. রাসেল মিয়া সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার টেবলাই বাজার গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে। মো. মমিনূল হাসান ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার দামাউরা বর্তমানে অরুয়াইল কলেজ পাড়া গ্রামের মো. নাসির উদ্দিন ও মাকসুদা বেগমের ছেলে।

পুলিশ জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, আনোয়ার হোসেনসহ আরও কয়েকজন চোর কুলিয়ারচর এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি করে সরাইলে এনে বিক্রির চেষ্টা করছিল।

উদ্ধার করা মোটরসাইকেলটির আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা। এছাড়া একটি আইফোন এক্সআর ও একটি বাটন ফোনও জব্দ করা হয়েছে।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার জানান, চোরচক্রটি আন্তঃজেলা পর্যায়ে সক্রিয়। পলাতক আসামীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় সোমবার (৩ মার্চ) ভুক্তভোগী মো. জাকির হোসেন বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা একজনকে আসামী করে কুলিয়ারচর থানায় মামলা দায়ের করেন। 

সোমবার দুপুরে গ্রেফতারকৃত মো. রাসেল ও মো. মমিনুল হাসানকে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কুলিয়ারচর   চুরি হওয়া মোটরসাইকেল   ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close